• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি নিষিদ্ধ

জামাল হোসেন
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি নিষিদ্ধ
সংবাদটি শেয়ার করুন....

দৈনিক প্রানের বাংলাদেশ:রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।