• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর রাষ্ট্রীয় ও সন্ত্রাসী হয়রানির প্রতিবাদ!

জামাল হোসেন
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর রাষ্ট্রীয় ও সন্ত্রাসী হয়রানির প্রতিবাদ!
সংবাদটি শেয়ার করুন....

সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর রাষ্ট্রীয় ও সন্ত্রাসী হয়রানির প্রতিবাদ!
একজন সংবাদকর্মী যখন দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেন, তখন তার ভাগ্যে কি এভাবেই নেমে আসে জেল, জুলুম আর মিথ্যা মামলা?

গাজীপুরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক জনবাণী ও দৈনিক প্রলয় পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন চরম প্রতিহিংসার শিকার হচ্ছেন।

📌 কী ঘটছে তার সাথে? ১. মিথ্যা মামলা ও রিমান্ড: গত বছর সাবেক ওসির রোষানলে পড়ে মিথ্যা মামলায় রিমান্ডে অমানুষিক নির্যাতনের শিকার হন। পরে মামলাটি ভুয়া প্রমাণিত হওয়ায় আদালত তাকে অব্যাহতি দেন। ২. গত ৬ আগস্ট সদর থানার সামনেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে পা থেঁতলে দেওয়া হয়। ৩. জিএমপির সাবেক কমিশনারকে নিয়ে সংবাদ করার মাত্র ৩ দিনের মাথায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়। মামলার বাদী রাজু সাহা নিজেই একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী! ৪. এখন ৫ বছর আগের পুরনো এক ভিডিওকে কেন্দ্র করে ডিবি পুলিশ দিয়ে তাকে গ্রেফতারের নাটক সাজানো হচ্ছে।

সাংবাদিক আনোয়ার হোসেন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এমন পরিকল্পিত ষড়যন্ত্র স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা।

📢 আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক হয়রানি বন্ধ হোক, সত্যের জয় হোক!

#