নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিসিকে সূর্যমূখী পলিমার নামে একটি উৎপাদন মূখী কারখানার ভারী যন্ত্রপাতীসহ সকল ওয়েষ্টেজ মালামাল চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় অন্ধকারের ভেতর শেষ ধাপে যন্ত্রপাতি গায়েব করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি প্রক্রিয়া বন্ধ হয়। আরিফ ও বিসিকের রীনা কটন মিলস’র সত্ত্বাধিকারি নারী উদ্যোক্তা রীনা ওই মালামাল চুরির সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছেন সূর্যমূখীর মালিক নাসির উদ্দিন। তবে রীনা বেগম জানান, তিনি মালামাল চুরি করেননি,আরিফের কাছ থেকে ক্রয় করেছেন। সরেজমিনে জানা যায়, বিসিক নগরীতে সূর্যমূখী পলিমারের সত্ত্বাধিকারি নাসির উদ্দিন। তিনি কাউনিয়া থানা পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের জানান, তিনি তার ফ্যাক্টরিতে প্লাষ্টিক দড়ি উৎপাদন করতেন। রমজানের কারনে উৎপাদন বন্ধ রেখেছেন।
এ সুযোগে রাতের অন্ধকারে তার কারখানার প্রায় দেড় কোটি টাকার মালামাল চুরি করেছে আরিফ ও বিসিকের অপর ব্যবসায়ী রীনা বেগম । রীনা বেগম সাংবাদিকদের জানান, তিনি জানতেন ফ্যাক্টরির মালিক আরিফ। তাই আরিফের কাছ থেকে মালামাল মালামাল ক্রয় করেছি। তবে তিনি মাল ক্রয়ের কোন রশিদ বা মেমো দেখাতে পারেননি। এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের এ এস আই হাসান জানান, মালামাল চুরির ঘটনার সত্যতা মিলেছে। থানায় লিখিত অভিযোগ দিলে,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।