• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী

জামাল হোসেন
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ২৩:৪২ অপরাহ্ণ
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণ যদি তাকে নির্বাচিত করে, তবে তিনি বাকেরগঞ্জকে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। একইসাথে এলাকার বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) উপজেলার মহেশপুর বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট চেয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
​গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি কথা দিচ্ছি, মহান আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন, তবে এই সমাজ থেকে সকল প্রকার অনাচার, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।”
​বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা।”
​গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ সময় মহেশপুর বাজার এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।